,

২০ কেজির বোয়াল ২৯ হাজারে বিক্রি

news-image

নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটের তিস্তা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ২০ কেজি ওজনের বোয়াল মাছ। আজ সোমবার ভোরে তিস্তা ব্যারাজের উজানে মাছটি ধরা পড়ে।

পরে দোয়ানী সাধুর বাজারে নিয়ে গেলে মাছটি দেখার জন্য মানুষের ভিড় জমে যায়।

জেলে সোলেমান আলী বলেন, ‘সাধুর বাজারে মাছ বিক্রি করতে গেলে দাম প্রতি কেজি ১৬০০ টাকা চাওয়া হয়। পরে নীলফামারীর এক মাছ ব্যবসায়ী প্রায় ২৯ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নিয়ে যান।’

তিস্তা পাড়ের স্থানীয় বাসিন্দা বাবু মিয়া বলেন, ‘বর্তমানে তিস্তার পানি খুবই কম। দিন দিন তিস্তার পানি কমে যাচ্ছে। এই পানিতে ২০ কেজি ওজনের বোয়াল মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির