,

ফিলিস্তিনের পতাকা সরানোর নির্দেশ ইসরায়েলের

news-image

অনলাইন ডেস্ক : প্রকাশ্য জনবহুল ও সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত এমন স্থান থেকে ফিলিস্তিনের পতাকা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গতকাল রোববার দেশটির নতুন উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যভির উন্মুক্ত জায়গা থেকে ফিলিস্তিনি পতাকা অপসারণের এমন ঘোষণা দেন। খবর রয়টার্সের।

বেন-গ্যভির জানান, তিনি পুলিশকে পাবলিক স্পেস থেকে ফিলিস্তিনি পতাকা অপসারণের নির্দেশ দিয়েছেন। সংবাদসংস্থা রয়টার্স বলছে, ইসরায়েলি আইনে ফিলিস্তিনি পতাকাকে বেআইনি বা অবৈধ নয়। তবে ইসরায়েলি পুলিশ ও সেনার কাছে জনশৃঙ্খলার জন্য হুমকি- এমন মনে করলে যে কোনো বস্তু সরিয়ে ফেলার অধিকার তাদের আছে।

এ ছাড়া বেন-গ্যভির এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনি পতাকা ওড়ানো সন্ত্রাসবাদের সমর্থনে একটি কাজ। তিনি লেন, আইন ভঙ্গকারীরা সন্ত্রাসী পতাকা নেড়ে, সন্ত্রাসবাদকে উস্কে দেয় এবং উৎসাহিত করে-এমন হতে পারে না। তাই আমি সন্ত্রাসবাদকে সমর্থনকারী পতাকা উন্মুক্ত জায়গা থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কট্টর উগ্র ডানপন্থি দলগুলোকে নিয়ে জোট বেঁধে তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসেছেন। তার নতুন সরকারে একটি অতি-জাতীয়তাবাদী দলের প্রধান হিসেবে রয়েছেন বেন-গ্যভির।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড