,

মাত্রাতিরিক্ত শীতে দিল্লীতে স্কুল বন্ধের সিদ্ধান্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। ঘন কুয়াশা আর হাড়কাঁপানো বাতাসে একেবারে জবুথবু জীবন পার করছেন সেখানকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে সরকার আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত দিল্লির সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার দিল্লির বেসরকারি স্কুলগুলোতে সরকারি ছুটি শেষ হলেও শীতের কারণে এ ছুটি বাড়িয়ে ১৫ জানুয়ারি করা হয়। এদিন শিক্ষা অধিদপ্তরের এক সার্কুলারে বলা হয়, দিল্লিতে চলমান শৈত্যপ্রবাহের কারণে ১৫ জানুয়রি পর্যন্ত সব বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয়া হলো।

গত কয়েকদিন ধরে শীতের মাত্রা কমতে থাকলেও রোববার তা নিম্নগামী হয়ে যায়। এদিন সকালে সফদারজং আবহাওয়া কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, শীতে কারণে বিঘ্ন ঘটছে সড়ক, রেল ও উড়োজাহাজ চলাচলে। রোববার সকাল ছয়টা পর্যন্ত কোনো উড়োজাহাজ ছাড়েনি। এছাড়া কুয়াশা বেশি থাকার কারণে দেরিতে ছেড়েছে ৪২টি ট্রেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড