,

তেজগাঁওয়ে কারখানার মেঝেতে নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল কুনিপাড়ায় একটি কারখানার ভেতর থেকে মো. হাশেম (৬৫) নামে এক নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী ওই কারখানার শ্রমিক মো. জন্টু মিয়া বলেন, ‘ওই কারখানায় ১৭-১৮ জন শ্রমিক স্ক্রু তৈরির কাজ করেন। হাশেম কারখানাটির নিরাপত্তা কর্মী ছিলেন। তিনি ভিতরেই থাকতেন। প্রতিদিন সকালে হাশেম তালা খুলে দিলে আমরা কারখানায় প্রবেশ করতাম। কিন্তু আজ সকালে এসে দরজাটি খোলা পাই, শুধু চাপানো ছিল। ভিতরে গিয়েই কারখানার মেঝেতে দেখতে পাই হাশেম রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। বেশকিছু মালামাল এলোমেলো রয়েছে। আমার ধারণা তাকে কেউ হত্যা করে হয়তো কিছু নিয়ে গেছে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। হাশেমের মুখ ও মাথা জখম ছিল।
তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে বলে জানাগেছে। নিকট আত্মীয় না আসায় তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।’

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি