,

‘বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু’

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয়ের বাইরে এখন রাজনীতির মাঠেই বেশি সময় দিচ্ছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। যার প্রমাণ মেলে তার ফেসবুকে। জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্রও কিনেছিলেন তিনি। যদিও এই আসন থেকে তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

কিন্তু তাতে দুঃখ নেই মাহি। এরই মধ্যেই জানিয়ে দিয়েছেন, উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর হয়ে কাজ করবেন এই চিত্রনায়িক। আর স্বামী কামরুজ্জামান সরকার রাকিবকে নিয়ে গণসংযোগও চালিয়ে যাচ্ছেন তিনি।

এদিকে, গতকাল শনিবার মাহি তার স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে অগ্নি’খ্যাত এই নায়িকা লিখেছেন, ‘খুব বেশি ভালোবাসা চাই না, শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও। মন খারাপের বিকেলগুলোতে গল্পের ছলে পাশে থেকো। খুব বেশি ভালো না বাসলেও চলবে, শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত্ব করে নিও। টুকটুক করে তো অর্ধেক জীবন পার হয়েই গেল। বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুঁচকে যাবে, সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো। বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না