,

৩৮ বছর পর বিষাক্ত ‘ডিডিটি’ মুক্ত বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রায় ৩৮ বছর পর সরকারিভাবে বাংলাদেশকে বিষাক্ত জৈব রাসায়নিক কীটনাশক ডিডিটি মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অত্যন্ত সফলভাবে ৫শ টন ডিডিটি অপসারিত করেছে। বিভিন্ন পর্যায়ে সর্বশেষ গত ২২ ডিসেম্বর সাতটি কনটেইনার রপ্তানি করার মধ্য দিয়ে সরকারিভাবে বাংলাদেশকে বিষাক্ত জৈব রাসায়নিক কীটনাশক ডিডিটি মুক্ত করা হয়েছে।

মো. শাহাব উদ্দিন বলেন, স্বাস্থ্য অধিদপ্তর ১৯৮৫ সালে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ৫শ টন ডিডিটি পেস্টিসাইড আমদানি করে। নিম্নমান বিবেচনায় আমদানি করা অব্যবহৃত ডিডিটি স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রামের আগ্রাবাদ মেডিকেল সাব-ডিপোতে মজুদ রাখা হয়।

পরিবেশমন্ত্রী বলেন, ডিডিটি একটি বিষাক্ত জৈব রাসায়নিক পেস্টিসাইড। পণ্যটি দীর্ঘদিন ধরে মাটি ও পানিতে অপরিবর্তনীয় অবস্থায় থাকে। খাদ্য, পানি ও শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ডিডিটি মানবদেহে প্রবেশ করতে পারে। এর ক্ষতিকর প্রভাবের অন্যতম হলো ক্যানসার ঝুঁকি, প্রজনন অক্ষমতা ও রোগ প্রতিরোধ ব্যবস্থায় পরিবর্তন।

সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯