,

আফগানিস্তানের পাশে চীন!

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে ২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলে নেয় তালেবান কর্তৃপক্ষ। এরপর থেকে আন্তর্জাতিক আঙিনায় ‘পাত্তা’ পেতে মরিয়া হয় তালেবান। তবে তাতে জোটেনি স্বীকৃতি। আসেনি আন্তর্জাতিক বিনিয়োগও। কিন্তু এবার আফগানদের পাশে দাঁড়িয়েছে চীন।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আমু দরিয়া অববাহিকায় তেল উত্তোলনের জন্য চীনের এক সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের। এর ফলে কাবুলের অর্থনীতি চাঙ্গা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষরের সময় আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী (অর্থনীতি) মোল্লা আবদুল গনি বরাদরের পাশেই দেখা যায় চীনা রাষ্ট্রদূত ওয়াং ওয়াইকে। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথম তিন বছরে ৫৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। সব মিলিয়ে ন্যূনতম ১ হাজার থেকে ২০ হাজার টন তেল নিষ্কাষণ করার পরিকল্পনা করা হয়েছে।

এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে আফগান কূটনীতিকরা। আফগানিস্তানের আর্থিক অবস্থা দীর্ঘদিন ধরেই নুয়ে পড়েছে। কার্যতই ধুঁকতে থাকা অর্থনীতিকে অক্সিজেন দেবে এই চুক্তি সেই আশাতেই বুক বাঁধছে কাবুলিওয়ালার দেশ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯