সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান আরোহী নিহত

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় মো. রাব্বী (২০) নামে এক ভ্যান আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মুরগি ব্যবসায়ী ভ্যান চালক ওয়াহিদ মিয়া (৬০)। তিনি নিজেই ভ্যানটি চালাচ্ছিলেন। রাব্বি তার দোকানের কর্মচারী ছিলেন। আজ রোববার ভোরে বুদ্ধিজীবী কবরস্থানের পাশের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

রাব্বী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে।

মোহাম্মদপুর রায়ের বাজার বালুর মাঠ এলাকায় নিজের প্রতিষ্ঠান উল্লেখ করে আহত ভ্যান চালক ওয়াহিদ বলেন, ‘তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় এসিআই নব টাওয়ারে মুরগি সরবরাহ করি। রাব্বিকে নিয়ে গতকাল রাত তিনটার দিকে সেখানে মুরগি পৌঁছে দিই। ফেরার পথে তিন রাস্তার মোড়ে একটি ট্রাক সামনাসামনি এসে আমাদের ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আমি ভ্যানের নিচে পড়ে যাই। আর রাব্বি ছিটকে ডান পাশে পড়ে গুরুতর আহত হয়।’

তিনি আরও বলেন, ‘আশপাশের লোকজন প্রথমে কেউ সাহায্য করছিল না। পরে কয়েকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সকাল সাড়ে ৬ টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন। আর আমি প্রাথমিক চিকিৎসা নিই।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে