সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিয়ারার উপর বেজায় চটলেন সিদ্বার্থ

news-image

বিনোদন ডেস্ক : কয়েকদিন পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আদভানি। পর্দায় বেশিরভাগ সময় কিয়ারাকে দেখা গেছে ঘরোয়া, শান্ত স্বভাবে। অন্যদিকে পর্দায় নায়ক রূপেই সব সময় ধরা দিয়েছেন সিদ্ধার্থ। সিনেমার সেট থেকেই তাদের প্রেম শুরু। বলিউডের অন্যতম মিষ্টি যুগল হিসেবে নামডাকও রয়েছে তাদের। কিন্তু একবার কিয়ারার ওপর নাকি বেজায় চটেছিলেন সিদ্ধার্থ। যার কারণে ছিল আরেক বলিউড তারকা বরুণ ধাওয়ান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, কিয়ারার গালে আকস্মিক চুমু দিয়ে বসেন বরুণ। একটি পত্রিকার শুটিংয়ের সময় এমন কাণ্ড ঘটান বরুণ। পরিচালক অ্যাকশন বলার আগেই কিয়ারার গালে চুমু দেন বরুণ। কথাটা যখন সিদ্ধার্থের কানে যায় তখন কিয়ারার ওপর নাকি বেজায় ক্ষুব্ধ হন। দু’জনের মধ্যে এ নিয়ে ঝগড়াও হয়।

যদিও সিদ্ধার্থ-কিয়ারার ঘনিষ্ঠদের মতে, দু’জনের মধ্যে বোঝাপড়া অসম্ভব ভালো। একে অপরের কাজের প্রতি শ্রদ্ধাশীল তারা।

এই মুহূর্তে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত সিদ্ধার্থ-কিয়ারা। অতিথিদের তালিকাও জোরকদমে তৈরি হচ্ছে বলে জানা গেছে। বলিউড পাড়ায় গুঞ্জন, করন জোহর, ক্যাটরিনা কাইফ, ভিকি কুশল, রকুলপ্রীত সিংহ, বরুণ ধাওয়ান- আমন্ত্রিতের তালিকাজুড়ে চাঁদের হাট। এছাড়াও এই জুটির ঘনিষ্ঠ প্রযোজক ও ইন্ডাস্ট্রির অন্যান্য সতীর্থও বিয়েতে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ২০১৮ সালে, ‘লাস্ট স্টোরি’ সিনেমার সেটে প্রথম দেখা সিদ্ধার্থ-কিয়ারার। তারপর ‘শেরশাহ’ সিনেমাতে জুটি বাঁধতে দেখা যায় এই দুই তারকাকে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে