সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

news-image

নিজস্ব প্রতিবেদক : দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে গতকাল শনিবার রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় উভয় ঘাটেই শতাধিক যানবাহন আটকা পড়ে। কনকনে শীতে যাত্রী ও যানবাহনের চালকদের ভোগান্তিতে পড়তে হয়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, রাত সাড়ে ৯টার পর থেকে পদ্মা নদীতে কুয়াশা বাড়তে থাকে। পরে রাত সোয়া ১০টার দিকে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে শাহ পরান, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ মখদুম ও হাসনা হেনা নামে চারটি ফেরি আটকা পড়ে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল ৯টা থেকে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি। ফেরি বন্ধ থাকায় অপেক্ষমাণ যানবাহনের সারি দ্রুত কমে যাবে। বর্তমানে এ রুটে ছোট বড় ১১টি ফেরি চলাচল করছে।

চলতি মৌসুমে ভারী কুয়াশার কারণে এ নিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৮তম দিনের মতো সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ছিল। প্রায় প্রতিদিন মধ্যরাত থেকে পরদিন অনেক বেলা পর্যন্ত ফেরি বন্ধ থাকছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এই মৌসুমে ১৮ দিনে প্রায় ৯৪ ঘণ্টার মতো ফেরি চলাচল বন্ধ ছিল।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে