সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় ঢাকার ৮ ফ্লাইট গেল ভারত-মালয়েশিয়ায়

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি আটটি ফ্লাইট। এদের মধ্যে সাতটি ফ্লাইট অবতরণের চেষ্টা করলেও কুয়াশার কারণে ভারতের কলকাতা বিমানবন্দরে চলে যায়। অপর ফ্লাইটটি ফেরে মালয়েশিয়ায়।

সর্বশেষ আজ রোববার সকাল সকাল ৭টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। গতকাল শনিবার দিনগত রাত ১২টার পর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠা-নামা ব্যাহত হয়।

বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে ফ্লাইটগুলোর পাইলট অবতরণের আগে স্বচক্ষে রানওয়ে দেখতে পাচ্ছিলেন না। ফলে কুয়ালালামপুর থেকে ঢাকাগামী বাটিক এয়ার, কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, বিমানের দাম্মাম, গালফ এয়ারের বাহরাইন ও সালাম এয়ারের মাস্কাট থেকে ঢাকাগামী ফ্লাইট কলকাতা চলে যায়।

পাশাপাশি এয়ার এশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর ২ ঘণ্টা উড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার বিষয়ে জানতে পারে। পরে মাঝ আকাশ থেকে ফ্লাইটটি কুয়ালালামপুর ফিরে যায়। পাশাপাশি সৌদির জেদ্দা থেকে ঢাকাগামী একটি ফ্লাইট তাদের যাত্রা বাতিল করেছে। একই কারণে ঢাকাগামী প্রায় ডজনখানেক ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারছে না।

বিমানবন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, কুয়াশার কারণে রানওয়ে দেখতে পাচ্ছিলেন না পাইলটরা। ফলে সাতটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামে যাওয়ার পরিকল্পনা করে। তবে চট্টগ্রামে পার্কিং সংকট থাকায় তারা কলকাতা চলে যায়। কুয়াশা পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইটগুলো অবতরণ করবে।

বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশা কমে যাওয়ার পর আকাশে চক্কর দিতে থাকা ও কলকাতা থেকে আসা ফ্লাইটগুলোকে আগে অবতরণের সুযোগ দেওয়া হবে। এরপর ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ফ্লাইট উড্ডয়ন করতে দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে