,

ছাত্রীর সঙ্গে প্রেম করায় স্কুলের পরিচালককে পিটিয়ে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ছাত্রীর সঙ্গে প্রেম করায় একটি স্কুলের পরিচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোনারুল ইসলাম (৩৫) নামের ওই ব্যক্তি। তার সাতদিন আগে স্কুলছাত্রীর পরিবারের লোকজন তাকে মারধর করেছিল।

নিহত মোনারুল উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় প্রতিভা কেজি স্কুলের পরিচালক ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিভা কেজি স্কুল থেকে এবার এসএসসি পাস করা এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মোনারুলের। এর জেরে গত ৩০ ডিসেম্বর ওই স্কুলছাত্রীর বাবা মোনারুলকে তাদের বাড়িতে ডেকে নেন। একপর্যায়ে ছাত্রীর পরিবারের সদস্যরা মোনারুলকে লাঠিসোটা দিয়ে বেধম মারপিট করে।

পরে আহত অবস্থায় মোনারুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। পরে শুক্রবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোনারুল।

শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, নওদাপাড়া এলাকার এক মেয়ের বাড়িতে মোনারুলকে ডেকে নিয়ে মারপিট করা হয়। পরে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে মোনারুলের মরদেহ শেরপুরে আসবে। অভিযোগ সাপেক্ষে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ