শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পানির ঘাটতি পূরণ করবে যে খাবার

news-image

নিউজ ডেস্ক : শরীর ভাল রাখতে সবচেয়ে জরুরি হল পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া। চিকিৎসক থেকে পুষ্টিবিদ, সকলে তেমনটাই বলে থাকেন। শরীরের যত্ন নিতে পানির ভূমিকার কথা সকলেই জানেন। কিন্তু কাজের চাপে অনেকেই পানি খেতে ভুলে যান। সারা দিনে যেখানে ৭-৮ গ্লাস পানি খাওয়ার কথা, সেখানে ২৫০ গ্রাম পানিও অনেকেই খান না। শরীরে পানির ঘাটতি তৈরি হলে অনেক শারীরিক সমস্যা দেখা দেয়। শরীর ভিতর থেকে আর্দ্রতা হারাতে থাকে। তার বহিঃপ্রকাশ ঘটে বাইরে। শরীরের সার্বিক সুস্থতার অন্যতম ভিত্তি হল পানি। সেটাই যদি পর্যাপ্ত পরিমাণে শরীরে না যায়, তা হলেই দেখা দেয় বিপদ। পানির কোনও বিকল্প হয় না। কিন্তু পুষ্টিবিদরা জানাচ্ছেন, কাজের চাপে পানি খাওয়ার কথা যদি একান্তই ভুলে যান, তা হলে এমন কিছু ফল রয়েছে যেগুলির উপর ভরসা রাখতে পারেন। পানির ঘাটতি কিছুটা হলেও মিটিয়ে দেবে।

আপেল

আপেলে পঁচাশি শতাংশ পানি থাকে। তা ছাড়া আপেলে ফাইবারের পরিমাণও অনেক বেশি। আপেল খেলে তা অনেক ক্ষণ পেটে থাকে। দীর্ঘ ক্ষণ খিদে পায় না। সেই সঙ্গে শরীরের পানিরও ঘাটতিও পূরণ হয়। আপেল শরীর ভিতর থেকে আর্দ্র রাখে। অফিসের টিফিনে তাই অনায়াসে রাখতে পারেন আপেল।

শসা

শসায় পানির পরিমাণ ৯৬ শতাংশ। কাজের মাঝেমাঝে এক টুকরো শসা মুখে পুরতে পারেন। পানির মতোই কাজ করবে এই ফল। নিয়মিত শসা খেলে শরীরে পানির ঘাটতি মেটে। এ ছাড়া আরও অনেক শারীরিক সমস্যা থেকেও মুক্তি দেবে এই ফল। কিডনিতে পাথর জমা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমে শসা খেলে।

দুধ

গবেষণা বলছে, শরীরে পানির অভাব মেটানোর জন্য বার বার পানি খাওয়ার চেয়েও জরুরি এক বার দুধ খাওয়া। এর কারণ কী? দুধের তরল অংশটি শরীরের মধ্যে অনেক ক্ষণ থেকে যায়। ফলে ভিতর থেকে আর্দ্র ভাব বজায় থাকে। তা ছাড়া দুধে থাকা ক্যালশিয়াম শরীরে ভিতর থেকে শক্তি জোগায়। তাই পানির একটি ভাল বিকল্প হতে পারে দুধ।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ