,

ব্রাজিলের প্রতিবেশী দেশে পেলের নামে স্টেডিয়াম

news-image

স্পোর্টস ডেস্ক : কেপ ভার্দের পর এবার ব্রাজিলের প্রতিবেশী দেশ কলম্বিয়ায় পেলের নামে একটি স্টেডিয়ামের নামকরণ করা হলো। সমর্থকদের কাঁদিয়ে গত ২৯ ডিসেম্বর পরপারে পাড়ি জমান ব্রাজিল তথা ফুটবল বিশ্বের মহাতারকা পেলে। তার অন্ত্যেষ্টিতে হাজির হয়ে ফিফা সভাপতি প্রতিটি সদস্য দেশকে অনুরোধ করেছিলেন পেলের নামে একটি স্টেডিয়ামের নামকরণের জন্য। এই নিয়ে এগিয়ে এল দু’টি দেশ।

কলম্বিয়ার দক্ষিণ দিকের একটি প্রদেশের গভর্নর ঠিক করেছেন, সেই অঞ্চলের একটি স্টেডিয়ামের নাম রাখা হবে পেলের নামে। জুয়ান গিলের্মো জুলুয়াগে নামে ওই গভর্নর জানিয়েছে, ভিলাভিসেনসিয়ো শহরের একটি স্টেডিয়ামকে এ বার থেকে ডাকা হবে ‘বেলো হরিজন্তে রেই পেলে’ নামে। রেই পেলের শব্দের অর্থ রাজা পেলে। স্প্যানিশ ভাষায় বেলো হরিজন্তের অর্থ সুন্দর আকাশ। গভর্নর জুলুয়াগা বলেছেন, ‘পেলে কে ছিলেন, সেটা জানা দরকার ভবিষ্যৎ প্রজন্মের।’

এর আগে ১৯৫৮ সালে এই স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়। যেখানে ১৫ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। দেশটির দ্বিতীয় ডিভিশনের ক্লাব লানেরোস এই মাঠটি ব্যবহার করে। ব্রাজিলের উত্তর-পূর্বের শহর মাসেইয়োর একটি স্টেডিয়াম অনেক দিন ধরেই রয়েছে পেলের নামে।

পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে ইনফান্তিনো বলেন, ‘বিশ্বের সব ফুটবল খেলুড়ে দেশকে আমরা বলব তাদের দেশের একটি স্টেডিয়ামের নাম পেলের নামে রাখতে।’

ফুটবল ইতিহাসে পেলে একমাত্র ফুটবলার যিনি তিন বার বিশ্বকাপ জিতেছেন। ফিফা তাকে বিংশ শতকের সেরা ফুটবলার বলে ঘোষণা করেছিল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯