সৌদিতে রোনাল্ডোর পাশে সেই ম্যান ইউই!

news-image

অনলাইন ডেস্ক : বিরাট অংকের অর্থে ক্রিশ্চিয়ানো পর্তুগিজ তারকা রোনাল্ডোকে কিনে সমস্যায় পড়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর।

কারণ রোনাল্ডোকে এখনও সৌদি আরবের ফুটবল সংস্থায় নথিভুক্তই করাতে পারেনি তারা। এ ব্যপারে সাহায্য করতে এগিয়ে এসেছে রোনাল্ডোর পুরনো ক্লাব ম্যান ইউ।

বেশি সংখ্যক বিদেশি ফুটবলার নেওয়া হয়ে গিয়েছে আল নাসরে। এই অবস্থায় আল নাসরকে সাহায্য করতে এগিয়ে এল রোনাল্ডোরই পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

আল নাসর ক্লাবে নবম বিদেশি হিসাবে যোগ দিয়েছেন রোনাল্ডো। সৌদি প্রো লিগের নিয়ম অনুযায়ী আট জনের বেশি বিদেশি নেওয়া যায় না। সেকারণে রোনাল্ডোকে নথিভুক্ত করার জন্য দলেরই এক ফুটবলারকে বিক্রি করে দিতে চাইছেন তারা।

ক্লাব সূত্রে জানা যায়, সেই ফুটবলার হলেন ভিনসেন্ট আবুবকর, যিনি বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে গোল করেছিলেন। তাকে নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে রোনাল্ডোরই সাবেক ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আবুবকরকে লোনে নিতে পারে তারা।

আল নাসরের এক প্রতিনিধি বলেছেন, এখন রোনাল্ডোকে নথিভুক্ত করাতে পারেনি ক্লাব। কারণ বিদেশি খেলোয়াড়ের জায়গা আর ফাঁকা নেই। রোনাল্ডোকে নথিভুক্ত করাতে হলে কোনও না কোনও বিদেশিকে ছাড়তে হবে।

এই অবস্থায় হঠাৎই ম্যান ইউ রক্ষাকর্তা হয়ে এগিয়ে এসেছে। আর্থিক বোঝা থাকা সত্ত্বেও এই ট্রান্সফার উইন্ডোতে নতুন এক স্ট্রাইকার নিতে মরিয়া ম্যান ইউ। আবুবকরকে অনেক কম দামে পেতে পারে তারা।

এমনিতেই দু’ম্যাচের নির্বাসন থাকায় রোনাল্ডো এখনই খেলতে পারবেন না। তবু চেষ্টা করা হয়েছিল রোনাল্ডোকে জোর করে খেলানোর। সেক্ষেত্রে ফিফার কোপে পড়তে পারে আল নাসর, তাই ঝুঁকি নেয়নি সৌদির এ ক্লাব।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান