কনের বাড়িতে একসঙ্গে ৭০ বর!

news-image

নিজস্ব প্রতিবেদক : কনের বাড়িতে একসঙ্গে হাজির হয় ৭০ বর। ঘটনাটি দেখে কনের বাড়ির লোকেরা বিব্রতকর অবস্থায় পড়ে যায়। পরে বিষয়টি তারা বুজতে পারলে তাদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

এমন মজাদার ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলাগাঁও এলাকায়। গতকাল শুক্রবার ধলাগাঁও এলাকার আমেনা আক্তার স্বরনালীর সঙ্গে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকার তারেক আজিজ রাজনের বিয়ের দিন ধার্য ছিল।

গতকাল দুপুরে স্বরনালীর বাড়িতে বর সেজে হাজির হয় ৭০ জন। সবার পরনে ছিল শেরওয়ানি আর মাথায় পাগড়ি। গেট আটকে বিপাকে কনে পক্ষ। কে আসল বর নেই বুঝার উপায়। ‘আমার বিয়ে, আমার বিয়ে’ বলে স্লোগান ছিল সবার। বিয়েকে আনন্দমুখর আর স্মরণীয় করতে এমন আয়োজন করে রাজনের বন্ধুরা। ভিন্ন রকম এক বিয়েতে সামিল হয়ে উল্লাসিত সবাই।

তাদের এমন কাণ্ডে বিয়ে বাড়ির আনন্দের মাত্রা বেড়ে যায় বহুগুণ। নতুন জীবনে সবার কাছে দোয়া চেয়েছেন নব দম্পতি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান