সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় পদ্মায় আটকা ৩ ফেরি

news-image

রাজবাড়ী প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে তিনটি ফেরি আটকা পড়েছে। সেগুলো হলো-বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, বনলতা ও বীর শ্রেষ্ঠ মতিউর রহমান।

আজ শনিবার সকাল সাড়ে ৭টায় কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ। এতে ফেরিতে থাকা যানবাহনের চালক, তার সহকারী ও যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৭টার সময় ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। মাঝ নদীতে তিনটি ফেরি আটকে পড়েছে। কুয়াশা কেটে গেলে আটকেপড়া যানবাহনগুলো পার করে দেওয়া হবে।

এ সময় প্রতিদিনই কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকছে বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক।

 

এ জাতীয় আরও খবর

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ