,

নাজিরপুরে শিশুর লাশ উদ্ধার, সৎ মা আটক

news-image

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে মাটিভাংগা কলেজ মোড় এলাকা থেকে আরিফা নামে ৭ বছর বয়সী এক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে মৃতের সৎ মা আয়েশাকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নাজিরপুর থানা পুলিশ।

মৃত আরিফা উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের আবুবক্করের মেয়ে এবং সৎ মা আয়েশা আবুবকরের চতুর্থ স্ত্রী।

এ বিষয়ে মৃত আরিফার দাদী মাহিনুর বেগম বলেন, ‘২ বছর আগে আরিফার মা (কুলসুম বেগম) এর সঙ্গে আমার ছেলে আবু বক্করের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই আরিফা আমার কাছে থাকে। সে বর্তমানে ক্লাস ওয়ানে পড়ে। গতকাল ৫ জানুয়ারি আমার নাতি স্কুল থেকে দুপুর ২টার দিকে বাড়িতে ফিরলে, তার বাবা আমাকে ফোন দিয়ে তার বাড়িতে যেতে বলে। এরপর আমি আরিফাকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দিই। বিকেল ৪টার দিকে আরিফার বাবা বাড়িতে এসে তাকে দেখতে না পেয়ে আমার কাছে এলে আমি তাকে বলি ওকে পাঠিয়ে দিয়েছি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ নিতে এক পর্যায়ে সন্ধ্যায় বাড়ির পিছনে খালের পাড়ে আরিফার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে স্থানীয় ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. লিপু শরীফ বলেন, ‘ওই সৎ মা তিনি নিজেই স্থানীয় লোকজনের সম্মুখে আরিফাকে হত্যার বিষয় স্বীকার করে বলেন আমি তাকে কম্বল চাপা দিয়ে মেরে ফেলে রেখেছি।’

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন করিবর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই, লাশ উদ্ধার করি এবং ভিক্টিমের সৎ মা আয়েশাকে আটক করে থানায় নিয়ে আসি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ মায়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯