,

নিয়ামতপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

news-image

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বালিকাপাড়া গ্রামের সামিউল ইসলামের ছেলে মো, সাব্বির হোসেন (১৯), কুমিল্লার মনহোরপুর উপজেলার পংগাঁও গ্রামের গিয়াসউদ্দিন খান মানিকের ছেলে মনিরুজ্জামান খান বাবু (২৬) ও শেরপুরের শ্রীবদি থানার বৈষাবেরচর গ্রামের আল আমিন মিয়ার ছেলে মোক্তার হোসেন (২৪)।

সংশ্লিষ্টরা জানান, গতকাল বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে ৪টার দিকে নিয়ামতপুরের রসুলপুর ইউনিয়নের বনগাঁ সাড়া এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সাবেক ইউপি সদস্য বাবর আলীর বাগানের ভেতর ৬৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ