সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রেমিক পান্ত’ কে দেখতে হাসপাতালে উর্বশী

news-image

বিনোদন ডেস্ক : কুলি’র শুটিং চলাকালীন অমিতাভ বচ্চন যখন অসুস্থ ছিলেন, শোনা যায় তখন নাকি হাসপাতালের আশেপাশে ঘোরাফেরা করতেন রেখা। সম্মানহানির ভয়ে কাছে যেতে পারতেন না। সেই একই কাণ্ড ঘটালেন উর্বশী রাউতেলা।

উর্বশীর যে ঋষভের প্রতি দুর্বলতা আছে, সেটা এখন ‘ওপেন সিক্রেট’। পান্তের প্রতি ভালোবাসার কথা বারবারই প্রকাশ করেছেন উর্বশী। যদিও পুরো বিষয়টা এড়িয়ে যাওয়াই পছন্দ করেন ঋষভ পান্ত। কিন্তু তারকার দুর্ঘটনার পর ফের চর্চায় তাদের ‘কমপ্লিকেটেড’ সম্পর্ক। ঋষভের দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একাধিকবার নাম না করে তাকে উদ্দেশ্য করে পোস্ট করেছেন বলিউড সুন্দরী উর্বশী রাউতেলা ।

গতকাল বৃহস্পতিবার উর্বশী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই হাসপাতালের বিল্ডিংয়ের একটি সাদাকালো ছবি পোস্ট করেন, যেখানে ভর্তি রয়েছেন পান্ত। ছবির ক্যাপশনে কিছু না লিখলেও লোকেশন হিসেবে মুম্বাই শহরকে ট্যাগ করেন এই নায়িকা। তাতেই নেটদুনিয়ায় জল্পনা উর্বশী হয়তো পান্ত যে হাসপাতালে ভর্তি আছেন, সেই হাসপাতালের আশেপাশে ঘোরাফেরা করছেন কিন্তু লোকলজ্জার ভয়ে কাছে যেতে পারছেন না।

যদিও হাসপাতালের আশেপাশে উর্বশীকে দেখা যাওয়ার কোনো খবর নেই বা কোনো ছবিও প্রকাশ্যে আসেনি। তবে ছবিটি পোস্ট করে বলি অভিনেত্রী আবারও বুঝিয়ে দিলেন, পান্তের চিন্তায় তিনি আজও ব্যাকুল। আর পাঁচজন অনুরাগীর মতো তিনিও ক্রিকেটারের সুস্থতা কামনা করছেন। হয়তো একটু বেশি করেই।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের সূত্রের খবরে জানা যায়, রবীন্দ্র জাদেজার মতোই লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ঋষভ পান্তের। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ওষুধ দিলেই সেরে উঠবেন পান্ত। কিন্তু যন্ত্রণা ক্রমশই বাড়তে থাকার কারণে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে বাধ্য হন চিকিৎসকেরা। এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে দেরাদুন থেকে মুম্বাই নিয়ে যাওয়া হয়। জানা যায়, কোকিলাবেন আম্বানি হাসপাতালেই অস্ত্রোপচার হতে পারে ভারতীয় ক্রিকেটারের। তবে প্রয়োজনে পান্তকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করার রাস্তাও খোলা রেখেছে বোর্ড।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ডে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ঋষভ পান্তের গাড়ি। স্থানীয় সূত্রের খবর, উত্তরাখণ্ডের রুরকির কাছে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে ক্রিকেটারের মার্সিডিজ। কার্যত দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি এবং আগুন ধরে যায়।

 

এ জাতীয় আরও খবর

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত