,

নাসিরনগরে তিন হাজার বয়স্ক ভাতাভোগীদের মধ্যে ভাতা বই বিতরণ

news-image

আক্তার হোসেন ভূইয়া,নাসিরনগর  : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বয়স্ক ভাতাভোগীদের মধ্যে ভাতা বই বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম প্রধান অতিথি হিসেবে তিন হাজার বয়স্কদের মধ্যে এ ভাতা বই বিতরণ করেন।

স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবার উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো: ওয়ালী উল্লাহ,উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার,উপজেলা আওয়ামীলীগ সভাপতি অসিম কুমার পাল ও সাধারণ সম্পাদক লতিফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা রাখেশ পাল। প্রভাষক নির্মল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভাতাভোগী আলতু হোসেন ও শ্যামল দাস।

অনুষ্ঠানে উপজেলার বিভিন দপ্তরের সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ ভাতাভোগীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির