শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় ঢাকার ফ্লাইট নামল হায়দরাবাদে, ৭টি বিলম্ব

news-image

নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সাতটি ফ্লাইট দেরিতে ছেড়েছে এবং একটি ফ্লাইট যথাসময়ে অবতরণ করতে না পারায় ভারতের হায়দরাবাদে গিয়ে নামে।

বুধবার ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিয়াদ থেকে আসা সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল সাড়ে সাতটায় ঢাকায় অবতরণ করার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে সেটি ওই সময় নামতে পারেনি। ফ্লাইটটি ভারতের হায়দরাবাদে গিয়ে নেমেছে। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে। অন্যদিকে কুয়াশার কারণে সাতটি ফ্লাইট উড্ডয়নে বিলম্ব হলেও কোনো ফ্লাইট বাতিল হয়নি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকালে জাজিরা এয়ারলাইনস, ইউএস–বাংলা এয়ারলাইনস, এয়ার অ্যারাবিয়া, ফ্লাই দুবাই, কাতার এয়ারওয়েজ, ওমান এয়ার এবং ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইট নির্ধারিত সময়ে উড়তে পারেনি। ফ্লাইটগুলো এক-দেড় ঘণ্টা দেরিতে ছেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ