শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর সঙ্গে নসরুল হামিদের সাক্ষাৎ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ বুধবার দিল্লিতে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হারদীপ পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাংলাদেশের জ্বালানি খাতের সার্বিক অবস্থা আলোকপাত করে বলেন, ‘ভারত থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি পেতে চাই। ইতিবাচক আলোচনার পরিপ্রেক্ষিতে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়বে।’

এ সময় ডিজেল আমদানি, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, জ্বালানি সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন, এলএনজি আমদানি, অফসোর গ্যাস অনুসন্ধান ইত্যাদি বিষয় নিয়ে প্রতিমন্ত্রী আলোচনা করেন।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী আগামী ফেব্রুয়ারিতে দেশটির জ্বালানি সপ্তাহে নসরুল হামিদকে আমন্ত্রণ জানিয়ে বলেন, জ্বালানি সহযোগিতার ক্ষেত্র বাড়াতে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে ভারত। বাংলাদেশ জ্বালানি বাজার উন্মুক্ত করতে চাইলে ভারত প্রয়োজনীয় সহযোগিতা করবে।

পেট্রোলিয়াম ইনস্টিটিউটের আধুনিকায়ন ও মানবসম্পদ উন্নয়নে একসঙ্গে কাজ করা যেতে পারে বলেও জানান হারদীপ পুরি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ