,

শীতের সকালে স্কুলে ছুটে গেলেন পরী

news-image

বিনোদন প্রতিবেদক : দেশজুড়ে শৈতপ্রবাহ চলছে। অনেকটা থেমে থেমে চলছে জনজীবন। তবে এমন দিনে ঘরে বসে নেই হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আরামের ঘুমকে বিসর্জন দিয়ে ছুটে গেলেন স্কুলে। আজ বুধবার রাজধানীর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে সকাল সাড়ে ৭টায় উপস্থিত হন তিনি। কারণটি হলো পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার প্রচারণা।

খ্যাতিমান লেখক ও শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি। আবু রায়হান জুয়েলের পরিচালনায় এটি মুক্তি পাচ্ছে আগামী ২০ জানুয়ারি। তারই প্রচারণার অংশ হিসেবে আজ সকালে বিএএফ শাহীন স্কুলে ছুটে যান ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিম। এ সময় তারা ছাত্র-ছাত্রীদের মধ্যে কলম ও ক্লাস রুটিন বিতরণ করেন। এর সঙ্গে টিফিন ও পেন বক্সও ছিল।

পরীমনির বলেন, ‘আমাদের এই সিনেমা তোমাদের (ছাত্র-ছাত্রী) জন্য। একথা জানাতেই আজ তোমাদের স্কুল এসেছি। আশা করি, তোমরা সবাই হলে গিয়ে আমাদের এ সিনেমাটি দেখবে। তোমাদের অনেক ভালো লাগবে।’

পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, ‘আমাদের এ সিনেমাটা মূলদর্শক বাচ্চারা। তাই সিনেমার প্রচারের অংশ হিসেবে আজ বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে এসেছি। সামনে আরও কিছু স্কুলে যাওয়াও ইচ্ছে আছে। বাচ্চাদের সঙ্গে কথা বলব সিনেমাটি নিয়ে। তাদের দেখার আমন্ত্রণ জানাবো।’

এই সিনেমার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো একসঙ্গে জুটি হয়েছেন পরীমনি ও সিয়াম আহমেদ। এর আগে তারা কাজ করেছেন ‘বিশ্বসুন্দরী’ সিনেমায়। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ২০১৮-২০১৯ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে। এরই মধ্যে সিনেমাটির গান, পোস্টার উন্মোচন ও ট্রেইলার প্রকাশ হয়েছে। এতে সিয়াম-পরীর পাশাপাশি আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশিষ খন্দকার, আবু হুরায়রা তানভীরসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা