শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা উপনির্বাচনের শুরুটাও সুন্দর, শেষটাও চমৎকার: সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন সফল হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটের শুরুটা সুন্দর এবং শেষটাও চমৎকার ছিল। আজ বুধবার নির্বাচন ভবনে উপনির্বাচন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের শুরুটাও সুন্দর ছিল, শেষটাও চমৎকার ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেদিক থেকে নির্বাচনটা সফল হয়েছে।’

ভোট নিয়ে তেমন অভিযোগ নেই জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘গড়ে ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে কোনো ধীরগতি ছিল না। তেমন কোনো অভিযোগও ছিল না।’

গাইবান্ধা-৫ আসনে প্রথমবার ভোটগ্রহণ হয় গত ১২ অক্টোবর। ওই সময় ব্যাপক অনিয়ম পাওয়ায় পুরো ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)। সেই আসনে দ্বিতীয়বার ভোটগ্রহণ হলো আজ।

প্রথমবারের মতো আজও ঢাকা থেকে সিসিটিভি ক্যামেরায় ভোটগ্রহণ দেখেছে ইসি। ১২ অক্টোবরের ভোট নিয়ে ‘ত্যক্ত-বিরক্ত’ সিইসি কাজী হাবিবুল আউয়াল এবারের ভোটে ‘মুগ্ধ’।

সিইসি বলেন, ‘গত ১২ অক্টোবর ভোটের দিন কেন্দ্রের বাইরে কিন্তু গণ্ডগোল হয়নি। সেজন্য আমরা তাদের দায়ী করতে পারিনি। যে অভিজ্ঞতা অর্জন করছি, তাতে আমাদের সক্ষমতা বাড়ছে। জাতীয় নির্বাচনে সেটা আরও সমৃদ্ধ হবে বলে আশা করি।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ