১০ লাখ কর্মী নেবে মালয়েশিয়া

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : করোনাভাইরাস মহামারিপরবর্তী মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে আরও ১০ লাখ বিদেশি কর্মী প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির অ্যাসোসিয়েশন অব এমপ্লয়মেন্ট এজেন্সির প্রেসিডেন্ট ফু ইয়ং হুই। গতকাল মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম মালয়মেইলে প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়।

ফু ইয়ং হুই বলেন, বিদেশি শ্রমিকদের চাহিদা বেশ কয়েকটি খাতে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নির্মাণ, কৃষি, সার্ভিস ও ম্যানুফ্যাকচারিং খাতে। করোনাপরবর্তী দেশের অর্থনীতি সচল করার জন্য এটি অপরিহার্য।

তিনি বলেন, ‌‘আমি বিদেশি কর্মীদের ঘাটতি মেটাতে স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব। সরকারকে অবশ্যই বিদেশি কর্মী নিয়োগের বিদ্যমান পদ্ধতি শিথিল করতে হবে।’

করোনার আগে মালয়েশিয়ায় প্রায় ২২ লাখ বিদেশি কর্মী ছিল। ২০২০ সালে সরকারের করোনাকালীন বিধিনিষেধে বিদেশি শ্রমিকের সংখ্যা কমে প্রায় ৯ লাখে নেমে আসে। এখন নির্মাণখাতে অভাব রয়েছে প্রায় তিন লাখ শ্রমিকের। এ ছাড়া কৃষিতে প্রায় দুই লাখ ৩০ হাজার শ্রমিক প্রয়োজন। সার্ভিস সেক্টরেও প্রায় এক লাখ শ্রমিকের অভাব রয়েছে। সব মিলিয়ে প্রায় ১০ লাখ বিদেশি শ্রমিক জরুরিভিত্তিতে প্রয়োজন বলে জানান ফু ইয়ং হুই।

এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, মালয়েশিয়ায় বর্তমানে ১৪ লাখ বিদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে উৎপাদন খাতে রয়েছেন ৫ লাখ ১০ হাজার ৫০৭ জন, নির্মাণে ৩ লাখ ৮ হাজার ৮৮৬ জন, পরিষেবায় ২ লাখ ৮ হাজার ৪২৫ জন এবং কৃষিতে ১ লাখ ১০ হাজার ৫৯৮ জন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান