সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের নেই: আইনমন্ত্রী

news-image

অনলাইন প্রতিবেদন : টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল হামিদ। সংবিধান অনুযায়ী, তিনি তৃতীয়বারের মতো আর দায়িত্ব পালন করতে পারবেন না। সংবিধান সংশোধন করে তাকে তৃতীয়বারের মতো রাষ্ট্রপতির দায়িত্বে বহাল রাখার পরিকল্পনা সরকারের আছে কিনা— এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘এখন পর্যন্ত সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের নেই।’

বুধবার ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের জন্য এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনিসুল হক আরও বলেন, ‘নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। যেহেতু তিনি (আবদুল হামিদ) দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, সংবিধান অনুযায়ী তিনি আর থাকতে পারবেন না। সেহেতু নতুন একজন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন।’

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আদালতের কাজে আইন মন্ত্রণালয় তো বটেই, কোনো মন্ত্রণালয়ও হস্তক্ষেপ করছে না। আদালত যদি মনে করেন তা হলে জামিন দেবেন। আদালত যদি মনে করেন জামিন দেওয়া যাবে না, তা হলে দেননি।’

আনিসুল হক বলেন, ‘এমনটি অহরহ ঘটে থাকে যে নিম্ন আদালত জামিন না দিলেও উচ্চ আদালত জামিন দিয়েছেন। আবার এমনও হয় যে নিম্ন আদালত জামিন দিয়েছেন, অথচ উচ্চ আদালত তা আটকে দিয়েছেন। বাংলাদেশে এমন ঘটনা নতুন কিছু নয়।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘বিষয়টি নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তারা হয়তো জাতীয় পার্টি-বিএনপির আমল দেখেননি কিংবা দেখলেও সেটি বলতে চাচ্ছেন না।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান