সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান মাসে পণ্যের দাম নাগালের বাইরে যাবে না : বাণিজ্যমন্ত্রী

news-image

অনলাইন প্রতিবেদন : এবার রমজান মাসে পণ্যের দাম নাগালের বাইরে যাবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, দেশে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহেও কোনো ঘাটতি নেই। আসন্ন রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই।

বুধবার সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভাশেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

রোজার শুরুতে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘ভোজ্যতেল, পেঁয়াজ, ছোলার মতো পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় স্বাভাবিক আছে। আসন্ন রমজানে সমস্যা হবে না। ডলারের কারণে আগামীতে দামের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে। তবে ভোক্তারা একসঙ্গে পুরো রমজান মাসের পণ্য কিনলে বাজারে এর একটা প্রভাব পড়ে। অসাধু ব্যবসায়ীরা তখন এ সুবিধা নিয়ে থাকে।’ এ বিষয়ে সবাইকে সতর্ক থাকারও অনুরোধ জানান বাণিজ্যমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে