সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী বিশ্বকাপেও মেসিকে দলে চান সতীর্থরা

news-image

স্পোর্টস ডেস্ক : ‘ফাইনাল হতে যাচ্ছে আমার বিশ্বকাপের শেষ ম্যাচ।’ ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতে কাতার বিশ্বকাপের ফাইনালে ওঠার পর বলেছিলেন ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ওই মেসিকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের দলেও চান তার জাতীয় দলের সতীর্থরা।

ব্রাইটনে খেলা তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক আলিস্টার বলেছেন, ‘আমরা চাই না তিনি জাতীয় দল ছাড়ুক। তিনি বলেছেন, এটা তার শেষ বিশ্বকাপ। কিন্তু আমরা চাই না, তেমনটা হোক। আমরা চাই, তিনি আমাদের সঙ্গে থাকুক। এটা তিনিও জানেন। দেখা যাক সামনে কী হয়।’

মেসি তার জাতীয় দলের সতীর্থদের নতুন বছরের বার্তা পাঠিয়েছেন বলেও উল্লেখ করেন শীতকালীন দলবদলের মৌসুমে লিভারপুল ও টটেনহ্যামের নজরে থাকা অ্যালিস্টার, ‘তিনি আমাদের বার্তা পাঠিয়েছিলেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আমাদের প্রতি খুবই কৃতজ্ঞ। বিশ্বকাপের পর আমাদের তেমন কথা হয়নি। কারণ আমরা উদযাপনে ব্যস্ত ছিলাম। কী অর্জন করেছি সেটা হয়তো এখন বুঝতেও পারছি না। পাঁচ-দশ বছর পরে হয়তো এর মর্ম বুঝবো।’

এর আগে মেসিদের কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, তিনি চান মেসি ২০২৬ বিশ্বকাপেও খেলুক। খেলতে না পারলে দলের সঙ্গে অন্তত মেন্টর হিসেবে তাকে দলে চান। বিশ্বকাপের পরে স্কালোনি বলেন, মেসি অবসর না নিলে তিনি তার জন্য ১০ নম্বর জার্সিটা পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত তুলে রাখবেন। আগামী বিশ্বকাপেও ২৬ জনের দল থাকলে মেসির জন্য একটা জায়গা রাখা অসম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে