,

মেয়ে প্রেমিকের সঙ্গে পালানোয় বাবার আত্মহত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় রতন রায় (৫২) নামের এক ব্যক্তি কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাতে উপজেলার বাকাল গ্রামে নিজ বাড়িতে তিনি কীটনাশক পান করেন। আজ মঙ্গলবার আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

রতনের স্ত্রী চম্পা রানী বলেন, সম্প্রতি তার কলেজপড়ুয়া মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি তার স্বামী রতন। সোমবার রাতের খাবার খেয়ে বিছানায় যান রতন। ভোরে উঠে তাকে না দেখে খোঁজাখুঁজি করেন তারা। এরপর বাড়ির লোকজন ঘরের পাশের বাগানে একটি গাছের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় তাকে দেখতে পান। পরে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তার ওয়াশ করেন। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।

আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিশু বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ