,

হ্যান্ডকাফসহ পালানো সেই আসামি গ্রেপ্তার, এসআই প্রত্যাহার

news-image

বেতাগী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার বেতাগীতে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি হাবিব বিশ্বাসকে অবশেষে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত ৮টায় উপজেলার জলিশাবাজার নামক এলকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগের দিন গতকাল সোমবার দুপুরে বেতাগী থানার উপপরিদের্শক (এসআই) শহিদুল ইসলামের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে যান ওই আসামি।

পালিয়ে যাওয়ার ৩ ঘণ্টা পর হ্যান্ডকাফ উদ্ধার করা হলেও গা-ঢাঁকা দেন হাবিব। এ ঘটনায় এসআই শহিদুল ইসলামকে প্রত্যাহার করেছে বরগুনা জেলা পুলিশ।

পুলিশ জানায়, বেতাগীর হোসনাবাদ এলাকার সোনার বাংলা বাজারে গত সপ্তাহে একটি মুদি দোকানে চুরি হয়। পরে পুলিশ তদন্ত করে চুরির ঘটনায় হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পায়। এরপর এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি দল হোসনাবাদ এলাকার হাবিব বিশ্বাসের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে আসার সময় হ্যান্ডকাপ ও এর চাবিসহ দৌড়ে ধানক্ষেতের মধ্যে পালিয়ে যান হাবিব।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা যায়, এসআই শহিদুল আসামিকে ছেড়ে দেওয়ার চুক্তিতে হ্যান্ডকাফ উদ্ধার করেন। পরে ওই এলকার স্থানীয় লোকদের বিষয়টি যেন কেউ না জানে এ জন্য এক প্রকার চাপ প্রয়োগ করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আসামি পালিয়ে যাওয়ার ২-৩ ঘণ্টা পর ধানক্ষেত থেকে হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে আসামি হাবিব বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সম্পৃক্ত এসআই শহিদুল ইসলামকে প্রত্যাহার করেছে বরগুনা জেলা পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড