,

চার ডিজি, দুই চেয়ারম্যান নিয়োগ দিল সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সঞ্চয় অধিদপ্তর, বাংলাদেশে টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, একজন কর্মকর্তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান করা হয়েছে।

আজ মঙ্গলবার এ রদবদল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন থেকে জানা যায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান বাংলাদেশ টেলিভিশনের ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লাহ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. শফিউল হক। শিল্প মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মো. নুরুল আলমকে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের ডিজি হিসেবে বদলি করা হয়েছে।

অর্থ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইদুর রহমানকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে তাকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হওয়া অতিরিক্ত সচিব মো. আবুল কালাম আজাদকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ