,

শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা আটক

news-image

ঢামেক প্রতিবেদক : গোপালগঞ্জ সদরের শুকতাইল গ্রামে বাবার মারধরে আহত শিশু মো. জোনায়েদ সিদ্দিকী (৫) মারা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে বাবা মো. সাইফুল ইসলামকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

জোনায়েদের মা কামরুন নাহার অভিযোগ করেন, গত ১ জানুয়ারি দুপুরে তাদের বর্তমান ভাড়া বাসায় শুয়ে মোবাইলে ফোনে গেম খেলছিল স্বামী সাইফুল। তখন স্বামী-স্ত্রীর কলহের একপর্যায়ে শিশু জোনায়েদকে মোবাইল ফোন দিয়ে আঘাত করেন তার বাবা। এ নিয়ে প্রতিবাদ করায় সাইফুল তার স্ত্রীকে মারধর করেন।

এ সময় সাইফুল আরও ক্ষিপ্ত হয়ে সন্তানকে ধরে আছাড় দেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতাল এবং ওই দিনই ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল জোনায়েদ। এর আগে এক কন্যাসন্তান ৭ মাস বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে আটক শিশুটির বাবা বলেন, ‘তিন বছর আগে আমার ছোট মেয়েটা মারা যায়। এরপর আমার মাথাটা যেন কেমন হয়ে গেছে। পরে কিছুই মনে থাকে না।’

 

এ জাতীয় আরও খবর

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ