,

‘বদলে যাবে’ দীপিকার বিকিনি

news-image

বিনোদন ডেস্ক : শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত ‘পাঠান’ ছবি নিয়ে ভারতজুড়ে চলছে বিতর্ক। ছবির নাম, ‘বেশরম রং’ শিরোনামের গানে এবং দীপিকার গেরুয়া রঙের বিকিনিতেই প্রধান আপত্তি। এই ছবির নামবদল থেকে দীপিকার গেরুয়া বিকিনির দৃশ্য বদল নিয়ে আগেই সরব হয়েছে ভারতের ডানপন্থি সংগঠনগুলো।

এবার ভারতীয় অভিনেতা কমল আর খান দাবি করলেন, বদলে যাচ্ছে দীপিকার গেরুয়া রঙের বিকিনি। পাশাপাশি ছবির মুক্তিও নাকি পিছিয়ে যাচ্ছে বলে দাবি তার।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সম্প্রতি ‘পাঠান’ ছবি নিয়ে টুইট করেন কমল আর খান। তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘এটা একেবারে নিশ্চিত খবর, ‘‘পাঠান’’ ছবির নাম বদল হচ্ছে। গেরুয়া বিকিনিও আর থাকছে না। নির্মাতারা শেষমেশ ছবির মুক্তির তারিখ বদলে ফেলছেন। মঙ্গলবার অথবা বুধবার এই সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করবেন তারা।’

বলিউডের সঙ্গে কমলের সব সময়ই ঝামেলা লেগেই থাকে। নিজেকে চিত্র সমালোচক বলেই দাবি করেন কমল। ‘পাঠান’ ছবি নিয়ে বেশ কিছু দিন ধরেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি। যার মধ্যে বেশ কিছু মিলেও গিয়েছে।

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল ‘পাঠান’ ছবির। বিশ্বজুড়ে অপেক্ষায় রয়েছেন শাহরুখ অনুরাগীরা। কিন্তু কমল আর খানের এই দাবি যদি বাস্তবায়িত হয়, তা হলে কী হবে এই ছবির ভবিষ্যৎ, সেটাই দেখার বিষয়!

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির