,

স্মার্টফোনটি ঘন ঘন হ্যাং করছে? কী করবেন

news-image

অনলাইন ডেস্ক : স্মার্টফোন নিয়ে অনেকে প্রায়ই বিড়ম্বনায় পড়েন। কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করলেই দেখা যায় ফোন হ্যাং করে যাচ্ছে। কখনও আবার কোনও একটা অ্যাপ খুলতে গেলেও অনেক সময় লেগে যাচ্ছে। অথচ বাইরে থেকে দেখতে ফোনটা একেবারে নতুন লাগছে। ফোনের এই অবস্থা দেখে বিরক্ত হওয়াটা খুবই স্বাভাবিক।

নানা কারণে ফোন হ্যাং করতে পারে। এই সমস্যা মোকাবিলায় কিছু বিষয় মনে রাখা জরুরি।

১. ফোন কেনার আগে র‍্যাম মেমোরির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিন। কারণ, র‌্যাম মেমোরি কম হলেই ফোন হ্যাং করে। ফোনের র‌্যাম কম থাকলে বেশি ভারী এইচডি ভিডিয়ো কিংবা গেম ডাউনলোড করবেন না।

২. আপনি হয়তো জানেনই না, আপনার ফোনে একাধিক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলছে। তা থেকেও অনেক সময় ফোন হ্যাং হয়ে যেতে পারে। তাই টাস্ক ম্যানেজারে গিয়ে সেই সব অ্যাপগুলি বন্ধ করে দিন। মোবাইলে একসঙ্গে একাধিক অ্যাপ না খুলে রাখাই ভালো।

৩. অনেকেই ফোনে থ্রিডি ওয়ালপেপার বা লাইভ ওয়ালপেপার ব্যবহার করেন। এগুলি ফোনে থাকলে মোবাইল স্টোরেজ কমে যায়, তাই এই ধরনের ওয়ালপেপারও ফোন হ্যাং করার অন্যতম কারণ হতে পারে।

৪. নিয়মিত ইন্টারনাল মেমোরির ক্যাশ পরিষ্কার না করলে মেমোরি স্টোরেজ ভরে যেতে থাকে। ফোনের ইন্টারনাল স্টোরেজ বেশি ব্যবহার করবেন না। বদলে এক্সটারনাল স্টোরেজ ব্যবহার করুন।

৫. মাঝেমাঝে ফোনটি রিস্টার্ট করুন। এতে ফোনের মেমোরি রিফ্রেশ হয়। ১৫ দিনে এক বার এমন করলে ফোন হ্যাং করবে না।

৬. ফোনের অ্যাপগুলি সব সময় আপডেটেড রাখুন। অ্যাপের আপডেটেড ভার্সনগুলি মেমরিতে কম জায়গা নেয়। ফলে ফোন হ্যাং হওয়ার সম্ভাবনা কমে। অ্যাপগুলিও এক্সটারনাল মেমোরিতে রাখার চেষ্টা করুন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯