,

স্ত্রীর ‘বেবি বাম্প’ স্পর্শ করে জাকারবার্গের ছবি

news-image

অনলাইন দেশক : তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন ফেসবুক তথা মেটার কর্ণধার মার্ক জাকারবার্গ। নতুন বছরের শুরুতে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

জাকারবার্গ জানিয়েছেন, শুভ নববর্ষ। ২০২৩ সালেই সমস্ত অভিযান ও ভালবাসা পেতে চলেছি। ছবিতে তাকে কালো স্যুট পরে থাকতে দেখা গেছে। তার স্ত্রী প্রিসসিলা চ্যানকে দেখা যাচ্ছে সাদা গাউন জাতীয় পোশাকে।

গত সেপ্টেম্বরেই সকলকে সুখবর শুনিয়েছিলেন জাকারবার্গ। জানিয়েছিলেন, ম্যাক্স ও আগস্টের পর তার ও প্রিসসিলার তৃতীয় কন্যাসন্তান ভূমিষ্ঠ হবে আগামী বছরে। সেই সঙ্গে একটি ছবিও শেয়ার করেছিলেন তিনি।

সেই ছবিতে এ দম্পতিকে হাসিমুখে দেখা যায়। সেই সময় জাকারবার্গ লিখেছিলেন, অনেক ভালবাসা। আনন্দের সঙ্গে সকলকে জানাচ্ছি ম্যাক্স ও আগস্ট আগামী বছর নতুন এক বোন পেতে চলেছে।

২০১৫ ও ২০১৬ সালে জন্মেছিল জাকারবার্গের দুই মেয়ে ম্যাক্স ও আগস্ট। এবার তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির