,

ফরম পূরণে অতিরিক্ত টাকা দাবি, অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে টাকার অভাবে ফরম পূরণ করতে না পারায় সাইফুল ইসলাম (১৬) নামে এক দাখিল পরীক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সাইফুল উপজেলার পত্তাশী এস দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ও উপজেলার পত্তাশী ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের আ.মজিদ হাওলাদারের ছেলে।

সাইফুলের মা কহিনুর বেগম বলেন, ‘রোববার সকালে এক হাজার টাকা নিয়ে মাদ্রাসায় যাই। মাদ্রাসার সুপার আমার ছেলে টেস্ট পরীক্ষায় ফেল করেছে বলে জানান। সুপার ফেল করা বাবদ অতিরিক্ত ১০ হাজার টাকা চান। অতিরিক্ত টাকা না দেওয়ায় সুপার ফরম পূরণ করতে দেয়নি। সাইফুল বাড়িতে এসে মন খারাপ করে বসে থাকে।পরে রাত ১২টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের ঘরের দরজা ভেঙে সাইফুলকে উদ্ধার করি।’

স্থানীয় ইউপি সদস্য জোবায়ের তালুকদার বলেন, মাদ্রাসার সুপার দাখিল পরীক্ষার ফরম পূরণের জন্য সাইফুলের পরিবারের কাছে অতিরিক্ত টাকা চায়। কিন্তু তার পরিবার দরিদ্র হওয়ায় টাকা জোগাড় করতে ব্যর্থ হয়। একপর্যায় সাইফুল আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাদ্রাসার সুপার তাজাম্মুল হোসাইন বলেন, সাইফুল নির্ধারিত ফি দিতে না পারায় তার দাখিল পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একে এম আবুল খয়ের বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ফরম পূরণে অতিরিক্ত টাকা চাওয়া ন্যক্কারজনক ঘটনা। তদন্ত করে সুপারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯