,

বিএনপি নেতা ফারুকের দুর্নীতির মামলা চলবে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদকের দায়ের করা মামলা চলবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ফারুকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তার সঙ্গে ছিলেন এইচ এম সানজিদ সিদ্দিকী। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী হাসান এম এস আজিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

জয়নাল আবদীন ফারুক এবং তার স্ত্রী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে অর্জিত যাবতীয় স্থাবর/ অস্থাবর সম্পদ সম্পত্তি দায়-দেনা আয়ের উৎস ও তা অর্জনের বিবরণ দাখিল না করায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো পরিদর্শক মো. আমিনুল ইসলাম ২০০০ সালের ১৯ জানুয়ারি মামলা করে।

পরে ২০১০ সালে ওই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে ফারুক। তবে এ বিষয়ে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। একইসঙ্গে স্থগিতাদেশ প্রত্যাহার করে দেন আদালত।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুতে জিন্নাহর ছবি, ছাত্রদলের প্রতিবাদ

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর