শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কূটনীতিকদের যে বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বিরুদ্ধে অপপ্রচার ও বানোয়াট তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিদেশে দায়িত্বরত বাংলাদেশের কূটনীতিকদের প্রতি বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘নতুন বছর উপলক্ষে বিদেশে দায়িত্বরত বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক হয়েছে। সেখানে আমরা কূটনীতিকদের উদ্দ্যেশে বলেছি, বাংলাদেশের বিরুদ্ধে কেউ অপপ্রচার ও বানোয়াট তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে। আপনাদের এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারাই ব্যবস্থা নেবেন।’

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিথ্যা তথ্য ও অপপ্রচার রোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি এটা নিয়ে কাজ করবে। প্রকৃত তথ্য ও ঘটনা তুলে ধরবে।’

আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘এটা আমাদের হেডেক (মাথাব্যথা) নয়, আপনাদের (সাংবাদিক) হেডেক। নির্বাচন নিয়ে বিদেশিদের আশ্বস্ত করার কোনো দরকার নেই। আমরা আমাদের যে কাজ সেটা করে যেতে চাই। জনগণ আমাদের সঙ্গে থাকলে বিদেশি, নন বিদেশি কোনো বিষয় নয়।’

ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনা নিয়ে জানতে চাইলে মন্ত্রীঢ বলেন, ‘ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে- সীমান্তে কোনো লোক নিহত যেন না হয়। এটা আমাদের কোনো ব্যর্থতাও নয়। আপনাদের দেখতে হবে কেন ওই লোকটা মরল। ওটাও আপনারা খুঁজে দেখেন।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ