,

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত নেহাল উদ্দিন (৬৫), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচাপাইর এলাকার কানু মিয়ার ছেলে। তার হাজতি নম্বর- ১৯৩৩/২২।

বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কারাগারের ভেতর বুকে অনুভব করেন নেহাল। পরে তাকে কারা হাসপাতলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত আড়াইটার দিকে নেহাল মারা যান।

কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তারের পর ২০২২ সালের ১১ নভেম্বর থেকে নেহাল কারাগারে বন্দি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯