,

আবারও নির্বাচন করবেন হিরো আলম

news-image

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের পদত্যাগের পর থেকেই ওই এলাকায় উপনির্বাচনের হাওয়া লেগেছে। এ আসন থেকে জাতীয় পার্টির লাঙল প্রতীকে নির্বাচন করতে চেয়ে প্রতীক পাননি আশরাফুল আলম ওরফে হিরো আলম। সিদ্ধান্ত নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এদিকে বগুড়া-৬ (সদর) আসন থেকেও নির্বাচন করবেন হিরো আলম।

আজ সোমবার মনোনয়ন ফরম ক্রয় করেছেন তিনি। আজই বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এর মনোনয়ন ফরম ক্রয় বলে জানান হিরো আলম।

বগুড়া সদর আসন থেকে নির্বাচন করার কারণ সম্পর্কে আশরাফুল আলম বলেন, ‘আমার বাড়ি তো বগুড়া সদরে, সদরের এরুলিয়া ইউনিয়নে বাড়ি। তাই আমি এবার সদর থেকে নির্বাচন করবো। এর আগেরবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে নির্বাচন করেছি। তাই সেখান থেকেও নির্বাচন করবো।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য হিরো আলম জাতীয় পার্টির মনোনয়ন চেয়েও পাননি। পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে মনোনয়নপত্র উত্তোলন করেও সিরিয়ালে দুই নম্বরে ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেও যাচাই-বাছাইয়ে দুই দফায় মনোনয়ন বাতিল হয়। পরে হাইকোর্টে গিয়ে প্রার্থীতা ফিরে পান। ব্যাপক আলোচনা ও সমালোচনার মাঝেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী (সিংহ প্রতীকে) হিসেবে অংশ নেন হিরো আলম। তবে হেরে যান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে তার ওপর হামলা হয়েছিল উল্লেখ করে এই আসনে উপনির্বাচন হলে আবারও প্রার্থী থাকবেন বলে জানিয়েছেন হিরো আলম।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির