উপ-নির্বাচনে মনোনয়ন: আওয়ামী লীগ তিন, ১৪ দল দুই ও উন্মুক্ত একটি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির এমপিরা পদত্যাগ করায় শূন্য হওয়া ৬টি আসনের উপ-নির্বাচনে তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। অন্য দুটিতে প্রার্থী দেবে ওয়ার্কার্স পার্টি ও জাসদ। অন্য একটি আসন উন্মুক্ত থাকবে।

রোববার (১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সভা শেষে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিন আসনে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন বগুড়া-৬ রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ মু. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল ওদুদ।

এছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টি এবং বগুড়া-৪ আসনে ১৪ দলের জাসদ প্রার্থী দেবে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে।

গত ১০ ডিসেম্বর বিএনপির সাত এমপি পদত্যাগের ঘোষণা দেন। পরদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

এর ফলে বিএনপির এমপিদের আসনগুলো শূন্য হয়। সংরক্ষিত নারী আসন বাদে বাকি ছয় সংসদীয় আসনে ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান