সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ডুবে যাওয়া সেই জাহাজ ৭ দিন পর উদ্ধার

news-image

ভোলা প্রতিনিধি : ভোলায় মেঘনা নদীতে ডুবে যাওয়া তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়ার সাতদিন পর আজ রোববার সকালে জাহাজটি উদ্ধার করা হয়।

বিআইডব্লিটিএর যুগ্ম পরিচালক মো. আবুল সালাম বলেন, উদ্ধারকারী জাহাজ হুমায়ারা ও জোহুরসহ বিআইডব্লিটিএ, মালিকপক্ষ ও কোস্টগার্ডের ৫৫ সদস্যের একটি দল পানির ৪০ ফুট থেকে ম্যানুয়াল প্রক্রিয়ায় জাহাজটি উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, ‘ঘন কুয়াশা ও জোয়ারভাটার কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটলেও এটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। জাহাজটি ডকইয়ার্ডে পাঠানো হবে।’

কোস্টগার্ডের জোনাল ক্যাপ্টেন সায়েদ সাত্তার জানান, জাহাজের নিরাপত্তা এবং পরিবেশ দূষণ থেকে রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোনের টিম সার্বক্ষণিক কাজ করছে।

গত রোববার ১১ লাখ ৫০ হাজার লিটার ডিজেল ও অকটেন নিয়ে চট্টগ্রাম থেকে চাঁদপুর যাওয়ার পথে ভোলার মেঘনা নদীর তুলাতলী পয়েন্টে অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী