শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

news-image

পঞ্চগড় প্রতিনিধি : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গত তিন দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সঙ্গে বাড়ছে শীতের তীব্রতাও। উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জবুথবু জনজীবন। আজ রোববার সূর্যের দেখা মেলেনি।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যাবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া ও সিলেটের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। গত বছর একই দিনে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত শুক্রবার ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, কোনো এলাকায় তাপমাত্রা যদি ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে টানা তিনদিন অবস্থান করে তাহলে ওই এলাকার উপর দিয়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যায়। এবার পৌষের শুরু থেকেই উত্তরের এই জনপদে শীত জেঁকে বসতে শুরু করলেও এই এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যায়নি। চলতি মৌসুমে প্রথমবারের মতো এই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

পঞ্চগড়ে কনকনে হাঁড় কাঁপানো তীব্র শীতে খেটে খাওয়া মানুষের দূর্ভোগ বেড়েছে। ঘন কুয়াশায় জেলার সড়কগুলোতে যানবাহন চালাতে বিপাকে পড়ছেন চালকেরা। দুর্ঘটনা এড়াতে যানবাহন চালাতে হয় হেটলাইট জ্বালিয়ে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রাসেল শাহ্ জানান, টানা তিনদিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবারের মৌসুমে প্রথমবারের মত এই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আকাশের উপরিভাবে ঘন কুয়াশা এবং হিমেল বাতাস থাকায় রোদের তীব্রতা নাই। এ জন্য প্রায় সারাদিনই শীত অনুভুত হচ্ছে। পঞ্চগড়ে তাপমাত্রা আগামীতে আরও কমতে পারে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ