,

প্রভার ‘বিবাহ অ্যাটাক’ শুরু

news-image

বিনোদন প্রতিবেদক : রুস্তমের বাবা-মা বেঁচে নেই। তিন বোন তাদের জামাইসহ রুস্তমের বাড়িতেই থাকে। তিন জামাইয়ের প্রধান কাজ ‘ঘর জামাই’ পদবি আগলে রাখা। তিন বোন সিদ্ধান্ত নেয়- যে কোনো মূল্যে তাদের একমাত্র ভাই রুস্তমের বিয়ে দেবে।

বোনদের বিয়ে দেওয়া এবং তাদের সংসার সামলাতে গিয়ে ভাই বিয়ে করার সময় পায়নি। রুস্তমের বিয়ের উদ্যোগে তীব্র বিরোধিতা করে ঘর জামাই গ্রুপ। তাদের ধারণা, রুস্তমের বিয়ে হলে তাদের ঘর জামাই থাকা হবে না।

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘বিবাহ অ্যাটাক’। মারুফ রেহমানের রচনায় এটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। কমেডি ঘরানার এই নাটকে ভিন্ন রূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। আরও আছেন মীর সাব্বির, সাজু খাদেম, প্রাণ রায়, লুৎফর রহমান জর্জ, সামিয়া অথৈ, পূর্ণিমা বৃষ্টি, ওয়ালিউল হক রুমি, আরজুমান্দ আরা বকুল, কে এম সোহাগ রানা, মো. আবুবকর রোকনসহ অনেকে।

নির্মাতা জানান, আজ রোববার রাত ৮টা ১৫ মিনিটে থেকে ‘বিবাহ অ্যাটাক’ প্রচার হবে বাংলাভিশনে। এটি প্রচার হবে সপ্তাহে রোববার ও সোমবার।

 

এ জাতীয় আরও খবর

পেয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেলেন দীপু মনি

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন