,

মেট্রোর দরজায় আটকে গেল তরুণীর ওড়না, অতঃপর…

news-image

অনলাইন ডেস্ক : ভয়ংকর এক দুর্ঘটনার সাক্ষী হল মুম্বাই মেট্রো। মৃত্যুর মুখ থেকে ফিরলেন এক তরুণী। ৪৫ মিনিটের মর্মান্তিক ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখে আঁতকে উঠেছে সবাই। মুম্বাই মেট্রোর চাকালা স্টেশনে এই ঘটনাটি ঘটেছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ট্রেন থেকে নামার পর স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন তরুণী। ট্রেনের স্লাইডিং দরজায় আটকে রয়েছে তার ওড়না, সেটাই ছাড়ানোর চেষ্টা করছেন তিনি। যদিও পেরে উঠছেন না কিছুতেই। এই সময় আচমকা ট্রেন ছেড়ে দেয়। তখনই ট্রেনের গতির টানে মাটিতে আছড়ে পড়েন তরুণী। এরপর তাকে টানতে টানতে নিয়ে যায় ট্রেনটি।

প্লাটফর্মের শেষ প্রান্ত পর্যন্ত তরুণীকে ছেছঁড়াতে ছেছঁড়াতে নিয়ে যায়। তরুণী ব্যাপক ভাবে আহতও হয়েছেন। যদিও দুই ব্যক্তি তরুণীকে উদ্ধারের জন্য চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন।

ভিডিওর শেষে দেখা যায়, আরপিএফ ও অন্য রেলকর্মীরা একটি ট্রলিতে তুলে আহত তরুণীকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন। নেটিজেনদের অনেকের মতে, পোশাক নিয়ে আরও সতর্ক থাকতে হবে আমাদের। না হলেএই ধরনের বিপজ্জনক ঘটনা ঘটতে পারে আবার।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯