,

বিস্ফোরণে কাঁপল ইউক্রেনের রাজধানী

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের কর্মকর্তারা আজ শনিবার সতর্ক করেন, বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে রুশ বাহিনী। এর কিছুক্ষণ পরেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ১০টি বিস্ফোরণ শোনা গেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো বলেন, রাজধানীর সোলমিয়ান্সকি জেলার এক আবাসিক ভবনে বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া শহরের আরও দুই জায়গায় বিস্ফোরণ হয়েছে। তবে তিনি এসব বিস্ফোরণের কারণ জানাননি বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

এর আগে পার্শ্ববর্তী কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেকসি কুলেবা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণ আগেই সতর্ক করেছিলেন। বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে কুলেবা বলেন, সন্ত্রাসী দেশটি সিরিজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তারা আমাদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে। কিন্তু আমরা অটল থাকবো।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩১১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯