,

ছেলেকে শেষ বার দেখার অপেক্ষায় পেলের শতবর্ষী মা

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল তথা বিশ্ব ফুটবলের মহাতারকা পেলে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার পেলে তার নিজ দেশে সাও পাওলোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তী ফুটবলার পেলে ছিলেন মাতৃভক্ত। এই মহাতারকা ৮২ বছর বয়সে মারা গেলেও তার শতবর্ষী মা ডোনা সেলেস্তে বেঁচে আছেন। বয়সের ভারে নুয়ে পড়েছেন। শেষ বারের মতো নিজ বাড়িতে ছেলের মুখ দেখতে অপেক্ষা করছেন তিনি ।

পেলে ফুটবলার হওয়ার বড় উৎসাহ ছিলেন তার মা। শৈশবে পেলে তার বাবার থেকে ফুটবল দীক্ষা নিয়েছিলেন। কিন্তু মা ছিল তার সুখ-দুঃখের আশ্রয়স্থল। শুধু মায়ের কথা শুনে, মায়ের কষ্ট, অভাবের সংসারের কথা ভেবে সান্তোসে থেকে গিয়েছিলেন পেলে। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয় করেছেন তিনি।

সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা যান পেলে। সেখানে তার শেষকৃত্যের জন্য প্রস্তুত করা হবে। পেলের শেষ ইচ্ছা অনুযায়ী, তার ক্লাব সান্তোসে নেওয়া হবে। সেখানে সাধারণ জনগণ এবং বিশিষ্ট ব্যক্তিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর প্যারেড করে তাকে নেওয়া হবে মায়ের কাছে। পরিবারের একান্ত জনদের নিয়ে তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, বিশ্ব ফুটবলের এই কিংবদন্তীর মা ডোনা সেলেস্তেকে ব্রাজিলের পক্ষ থেকে ‘ব্রাজিলিয়ান মাদার অব দ্য ইয়ার’ সম্মাননা দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯