,

শাকিব-পূজার প্রেমের গুঞ্জন ছিল বছরজুড়ে

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত আমেরিকায় ছিলেন শাকিব খান। দেশটিতে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আর ফিরে আসেননি তিনি। এর পর জানা যায় সেখানে তিনি গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। পরে সেটা পান বলে জানান।

আমেরিকায় অবস্থানকালীন শাকিবের সঙ্গে চিত্রনায়িকা পূজার প্রেম চলছে বলে গুঞ্জন ওঠে। পরে শাকিব দেশে আসার পরও সেটা চাউর ছিল অনেকদিন। শাকিবের প্রযোজনায় সরকারি অনুদানের সিনেমা ‘মায়া’তে পূজাকে কাস্টও করা হয়। যদিও শেষ পর্যন্ত এ সিনেমার কাজ শুরু হয়নি।

পরে এ বিষয়ে মুখ খুলেন শাকিব খান। পূজা চেরির সঙ্গে গুঞ্জনের বিষয়ে এক সাক্ষাৎকারে শাকিব খানের পাল্টা প্রশ্ন— ‘আমি কমপক্ষে এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে, তারা কি মুখ বন্ধ করে রাখত?

মীরজাফররূপি কিছু কাছের মানুষেরাই এসব গুঞ্জন ছড়াচ্ছেন বলে মনে করেন শাকিব খান। এসব শত্রুকে পরিহার করে শাকিব বললেন, ‘আমি আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না।’

এ চিত্রনায়ক বলেন, ‘আসলে প্রতিষ্ঠিত মানুষের পেছনে সবসময় ইর্ষাপরায়ণ কিছু শত্রু থাকে, তারাই তিলকে তাল করে পরিস্থিতির অবনতি ঘটাতে চায়। এসব মানুষ কিন্তু বন্ধুরূপে কাছেই থাকে। যেমন নবাব সিরাজউদ্দৌলার অতি কাছের মানুষ ছিলেন মীরজাফর। এই মীরজাফরদের কাছ থেকে সবসময় দূরে থাকতে হয়। মীরজাফরদের পরিণতি শেষ পর্যন্ত ভয়াবহ হয়। তারা একসময় করুণভাবে নির্বংশ হয়। ইতিহাসই এর সাক্ষী। আমি আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না