সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিজভীর বিরুদ্ধে আরেক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

news-image

নিজস্ব প্রতিবেদক : আরেক মামলায় কারাগারে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এই পরোয়ানা জারি করেন। এর আগে সকালে অন্য একটি আদালত রিজভীকে নাশকতার তিন মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

রাজধানীর পল্লবী থানা এলাকায় পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ, পুলিশের কর্তব্য কাজে বাধা ও পুলিশকে মারধর করাসহ যানবাহন ভাঙচুরের ঘটনায় করা মামলার চার্জশিট গ্রহণ করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।

পল্লবী থানার মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পল্লবী থানা এলাকায় রিজভীসহ বিএনপির ৬৯ নেতা কর্মী পুলিশকে হত্যার উদ্দেশ্যে তিন-চারটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এ ঘটনায় পল্লবী থানার এসআই রবিউল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।

২০২২ সালের ২৯ জুন পল্লবী থানার এসআই নূরে আলম সিদ্দিকী বিস্ফোরক ও দণ্ডবিধির মামলায় রিজভীসহ ৬৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে রিজভীসহ ১৩ জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।

এর মধ্যে ছয়জন জামিন নেন। আজ রিজভীসহ সাতজন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা